বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি; নিহত ২ স্বাধীনতাকামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় ভারত-পাকিস্তান সীমান্তে সোমবার গভীর রাত থেকে ভারতীয় সেনাবাহীনি ও স্বাধীনতাকামীদের মধ্যে আবারও গোলাগুলি শুরু হয়েছে। খবর এনডিটিভি-এর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনাবাহিনী জম্মু-কাশ্মীরের সীমান্তঘেঁষা ত্রাল এলাকায় কয়েকটি বাড়িতে জঙ্গিদের ধরতে তল্লাশী চালায়। তল্লাশি শুরু হতেই গুলিবৃষ্টি শুরু করেন স্বাধীনতাকামীরা।

দু পক্ষের মধ্যে টানা এক ঘন্টার গোলাগুলির এক পর্য়ায়ে কাশ্মীরের দুই স্বাধীনতাকামী নিহত হয়েছেন বলে দাবি করে ভারতীয় সেনাবাহীনি।

এদিকে, গোটা এলাকাজুড়ে চলছে তল্লাশি ও সেনা অভিযান। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে-৪২ আরআর, ১৮০ ব্যাটালিয়ন সিআরপিএফ, জম্মু-কাশ্মীরের স্পেশাল অপারেশন গ্রুপ ও জম্মু-কাশ্মীর পুলিশ।

তবে ওই এলাকায় কাশ্মীরের স্বধীনতাকামীদের কোন সংগঠনের যোদ্ধারা আত্মগোপন করে আছে তা জানা যায়নি। তবে পাকিস্তানের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো সংবাদ এখন পর্য়ন্ত পাওয়া যায়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ