বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

বিশ্বের শীর্ষ ১০টি ক্ষমতার দেশের তালিকায় সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০টি দেশের তালিকায় সৌদি আরবের নাম উঠে এসেছে। বিখ্যাত মার্কিন বিজনেস ম্যাগাজিন ‘বিজনেস ইনসাইডার’ এর এক জরিপে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে নবম স্থানে সৌদি আরবের স্থান হয়েছে। নতুন এ তালিকার মাধ্যমে সামরিক শক্তিতে ইসরাইলের পরই এখন সৌদি আরবের অবস্থান।

২০১৯ সালের সেরা দেশ নির্বাচনের প্রক্রিয়ার অংশ হিসেবে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ইউএস নিউজ এবং ওয়ার্ল্ড রিপোর্টের যৌথ উদ্যোগে এই জরিপমূলক গবেষণাটি পরিচালিত হয় বলে বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিটি দেশের রাজনৈ‌তিক, অর্থনৈতিক প্রভাব ও সক্ষমতা ইত্যাদি বিষয় নিয়ে জরিপটি চালানো হয়। ৮০টি দেশের প্রায় ২০ হাজার মানুষের মতামতের ভিত্তিতে এ জরিপটি পরিচালিত হয়।

সৌদি আরবের রাজনৈ‌তিক প্রভাব, অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জা‌তিক সম্পর্ক, সাম‌রিক শ‌ক্তি এবং সংকট সমাধানে ভূমিকা পালনের বিবেচনায় বিশ্বের নবম সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে মনোনীত করা হয় জরিপমূলক এ গবেষণাটিতে।

সৌদি আরবের ক্ষমতাধর দেশের তালিকায় থাকার আরেকটি বড় কারণ হলো মক্কা ও মদিনা। গোটা বিশ্বের কোটি কোটি মুসলিম হ্জ পালনের জন্য প্রতিবছর সৌদি আরবে যায়।

এ তালিকায় সবচেয়ে শক্তিশালী ১০টি দেশের তালিকার প্রথম স্থানে রয়েছে আমেরিকা। দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। তৃতীয় স্থান অধিকারী দেশ চীন। চতুর্থ স্থানে রয়েছে জার্মানি। পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন। ষষ্ঠ স্থান অধিকারী দেশ হলো ফ্রান্স। সপ্তম স্থানে রয়েছে জাপান। অষ্টম স্থানে রয়েছে ইসরাইল এবং দশম স্থান অধিকারী দেশ হলো দক্ষিণ কোরিয়া। এছাড়া সংযুক্ত আরব আমিরাত রয়েছে এগারতম স্থানে।

সূত্র : আল আরাবিয়্যাহ ডটনেট

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ