শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ইরানবিরোধী বৈঠকে ব্যর্থ আমেরিকা: ড. রুহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানি জনগণ শত্রুর নিষেধাজ্ঞার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তাদেরকে পরাজিত করেছে। ইরান সম্মান-মর্যাদার সঙ্গে পথচলা অব্যাহত রাখবে।

তিনি আজ (বুধবার) উত্তরাঞ্চলীয় লাহিজানে এক জনসমাবেশে এ কথা বলেছেন।

তিনি বলেন, ইতিহাসের বিভিন্ন পর্যায়ে ইরান নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে বিজয় ছিনিয়ে এনেছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, শত্রুরা নিষেধাজ্ঞা আরোপ করে গোটা বিশ্বকেই নিজেদের দিকে টানার চেষ্টা করেছে, কিন্তু এ পর্যায়ে তারা ব্যর্থ হয়েছে।

পোল্যান্ডের ওয়ারশতে অনুষ্ঠিত ইরানবিরোধী বৈঠকের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, পোল্যান্ডে ইরানবিরোধী বৈঠক ব্যর্থ হয়েছে। কারণ এই বৈঠকে মার্কিন মিত্ররাই ইরানবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ভূমিকা রেখেছে।

রুহানি আরও বলেন, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ মোকাবিলা করছে ইরান, তবে এ ক্ষেত্রেও ইরানিরা বিজয় অর্জন করবে।

ইরান সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে বলে তিনি জানান। রুহানি বলেন, আজারবাইজান, রাশিয়া, কাজাখস্তান ও তুর্কমেনিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক এখন সর্বোত্তম পর্যায়ে। যেসব দেশ ইরানের সঙ্গে দূরত্ব সৃষ্টি করেছে তারা নিজেরাই অপরাধী বলে তিনি উল্লেখ করেন। সূত্র: পার্সটুডে।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ