বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুমিল্লার মামলায় খালেদা জিয়ার ৬ মাসের জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার চৌদ্দগ্রামের মামলায় বেগম খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।

আজ (৬ মার্চ) বুধবার জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেয় হাইকোর্ট।

গত মঙ্গলবার জামিন চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের শুনানি শেষে আদেশের জন্য আজকে দিন ধার্য করা হয়।

খালেদা জিয়ার পক্ষে আদালতে শুনানি করেন প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী। তাদের সহায়তা করেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। অপর দিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লায় একটি বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম থানার এসআই নূরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা করেন।

এ ঘটনায় বেগম খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে ২০১৭ সালের মার্চে চার্জশিট দেয় পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ