বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল

‘কোনোভাবেই পুরান ঢাকায় কেমিক্যাল গুদাম থাকবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পুরান ঢাকায় কোনোভাবেই কোনো ধরনের কেমিক্যাল গুদাম থাকবে না। তবে ঝুঁকিপূর্ণ গুদামগুলো স্থানান্তরের জন্য আলাদা জায়গা দেওয়া হবে।’

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র এবং ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সম্প্রতি পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কিছু দিন আগে যে আগুনটা লাগলো, এটা অত্যন্ত দুঃখজনক। এখানে এই ধরনের দাহ্য পর্দাথ থাকতে পারবে না। তার জন্য আলাদা জায়গা আমরা খুঁজে দিচ্ছি।

তবে গুদাম সরানো হলেও ব্যবসা করতে কোনো বাঁধা থাকবে না। শেখ হাসিনা বলেন, তাদের ব্যবসা আমরা নষ্ট করতে চাই না। কিন্তু যেখানে বসতি সেখানে গোডাউন রাখতে পারবে না। এখানে তারা তাদের শো রুম রাখতে পারবে। যে পণ্য উৎপাদন করবে তা বিক্রি করতে পারবে। কিন্তু গোডাউনের জন্য আমরা সম্পূর্ণ আলাদা জায়গা করে দেব। যেখানে দাহ্য পদার্থ থাকা নিরাপদ।

সরকারপ্রধান বলেন, একবার নিমতলী হয়ে গেল, এখন এত বড় ঘটনা। কতগুলো মানুষের জীবন চলে গেল, কাজেই এখানে যে বাধাই আসুক, কোনো বাধাই আমরা মানব না। আমরা এটাকে (দাহ্য পদার্থের গুদাম) সরিয়ে নিয়ে যাব।

এর আগে শপথ নেন ডিএনসিসির নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম এবং ডিএনসিসি ও ডিএসসিসির নির্বাচিত কাউন্সিলরগণ।

নতুন মেয়রকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এসএম গোলাম ফারুকের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ