বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

যুদ্ধ পরিস্থিতিতে ভারতের উস্কানিতেও সংযম দেখিয়েছে পাকিস্তান, প্রশংসা চীনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলওয়ামায় হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তাতে রীতিমতো সংযম দেখিয়েছে ইসলামাবাদ। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের প্রশংসা করে এমন দাবি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধ পরিস্থিতিতে ভারতের উস্কানিতেও সংযম দেখিয়েছে পাকিস্তান। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের সীমান্তে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার ওপরে নজর রাখছে চীন। শুরু থেকেই পাকিস্তান শান্ত আছে। দুই দেশের উত্তেজনা যাতে কমানো যায়, তার চেষ্টা করছে।

কিছুদিন আগে পাকিস্তানে এসেছিলেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী কং শুয়ানইউ। চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে এসে এ দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান, সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে কথা বলেন। পাকিস্তান থেকেও চীনের প্রশংসা করে বলা হয়, তারা ভারতের সঙ্গে বিরোধের সময় ‘সত্যনিষ্ঠ ও ন্যায়সঙ্গত’ অবস্থান নিয়েছে। উত্তেজনা কমাতেও যথেষ্ট ভূমিকা নিয়েছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ