বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

কোনো পরাশক্তি পাকিস্তানকে পরাভূত করতে পারবে না: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামাবাদের আন্তরিকতার ঘাটতি নেই তবে তিনি এও পরিষ্কার করে বলেছেন যে, মাতৃভূমি রক্ষার জন্য জীবনের শেষ পর্যন্ত লড়াই করতে পাকিস্তানের সামরিক বাহিনী ও জনগণ সম্পূর্ণ প্রস্তুত।

তিনি জোর দিয়ে বলেন, ভারত কিংবা অন্য কোনো পরাশক্তি তার দেশকে পরাভূত করতে পারবে না।

তিনি বলেন, ‘ভারত হোক আর অন্য কোনো পরাশক্তি হোক, কেউ যদি পাকিস্তানকে বশীভূত করতে চায় তাহলে তাদের জানা উচিত যে আমরা এবং আমাদের সশস্ত্র বাহিনী শেষ পর্যন্ত লড়াই করব। এজন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।’ সিন্ধু প্রদেশে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ইমরান খান বলেন, পাকিস্তান শান্তি চায় এবং একথা নয়াদিল্লিকে বার বার জানিয়েছে। ‘আমরা ভারতের পাইলটকেও তাদের কাছে হস্তান্তর করেছি কারণ আমরা যুদ্ধ চাই না।

পুলওয়ামা হামলার পর আমরা ভারতকে সহযোগিতা করতে চেয়েছি। কিন্তু কারোরই এটা ভাবা ঠিক হবে না যে, ভারতকে আমরা ভয় পেয়ে এসব করেছি। এটা নতুন পাকিস্তান; আমরা দারিদ্র দূর করতে চাই।’

ইমরান খান বলেন, “আমি ক্ষমতায় আসার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছি, ভারতীয় উপমহাদেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি দারিদ্র মানুষের বসবাস। সে কারণে সমস্ত ইস্যু সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে।

কিন্তু আমি জানতাম না নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারণার শুরু পর এইসব করবেন।” তিনি নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বলেন, ‘আপনি যদি মনে করেন পাকিস্তানের ভেতরে রক্তপাত ঘটিয়ে আসন্ন নির্বাচনে বিজয়ী হবেন তাহলে আপনি জেনে রাখুন আমরা পাল্টা হামলা চালাব। সূত্র: পার্সটুডে।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ