বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

পাক-ভারত ইস্যুতে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে এরদোগানের ফোনালাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাক-ভারত চলমান উত্তেজনা বিষয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে আলোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান।

শুক্রবার ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতি ও এর সমাধান নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রেসিডেন্ট এরদোগান। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি এ খবর প্রকাশ করেছে।

এ সময় তিনি চলমান উত্তেজনা নিরসনে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

পাক-ভারত ইস্যুর পাশাপাশি সিরিয়া পরিস্থিতি নিয়েও কথা হয় তাদের মধ্যে। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও মানবিজে তুরস্কের প্রস্তাবিত নিরাপদ অঞ্চল গঠনের বিষয়ে জাতিসংঘের সর্বশেষ অবস্থান বিষয়েও কথা বলেন তারা।

গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক সিআরপিএফের গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪০ জওয়ান নিহত হয়। পাকিস্তানভিত্তিক সংগঠন জইশ-ই-মুহাম্মদ এ হামলার দায় স্বীকার করার পরই দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ