রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

রাখাইন ফেরার শর্তে রোহিঙ্গাদের টাকা দেওয়ার প্রস্তাব অস্বীকার চীনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইনে নিজ ভূমিতে ফিরলে রোহিঙ্গাদের ৬ হাজার মার্কিন ডলার দেওয়ার কোনও প্রস্তাব দেয়নি বলে জানিয়েছে চীন। দেশটির এক সরকারি কর্মকর্তা বলেছেন, রাখাইন ফেরার শর্তে রোহিঙ্গাদের টাকা দেওয়ার কোনও প্রস্তাবই দেয়নি তার দেশের প্রতিনিধি দল।

দিন দুয়েক আগে বেনারনিউজ ডটঅর্গ এক খবরে জানায়, রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে বৈঠক করে তাদের এখনই মিয়ানমারের রাখাইনে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন চীন সরকারের এশিয়া বিষয়ক দূত সুন গোজিয়াং। ফিরে যেতে রাজি হলে চীনের পক্ষ থেকে প্রতিটি রোহিঙ্গা পরিবারকে ছয় হাজার মার্কিন ডলার পর্যন্ত অর্থ সাহায্য দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রোহিঙ্গারা।

২ মার্চ রাতে ঢাকায় আসে চীনের প্রতিনিধি। এর পরদিন কক্সবাজার রোহিঙ্গা ও অন্যদের সাথে সভা করে ঢাকা ত্যাগ করে। চীন সরকারের বিশেষ দূত সুন গোজিয়াং সভায় চীনের প্রতিনিধিদের নেতৃত্ব দেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ