বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

রাখাইনে উগ্রপন্থী বৌদ্ধদের হামলায় ৯ পুলিশ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন প্রদেশে উগ্রপন্থী বৌদ্ধদের হামলায় দেশটির পুলিশের অন্তত ৯ সদস্য নিহত হয়েছে। জাতিগত ও ধর্মীয় উত্তেজনা, সহিংসতায় বিধ্বস্ত রাখাইনে শনিবার মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যম এফপি এর খবরে বলা হয়।

রাখাইন জাতিগোষ্ঠীর অধিকতর স্বায়ত্ত্বশাসন ও অধিকারের দাবিতে সাম্প্রতিক মাসগুলোতে দেশটির নিরাপত্তাবাহিনীর ওপর বেশ কয়েকবার হামলা চালিয়েছে বৌদ্ধ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

শনিবার ভোরের দিকে রাখাইনের রাজধানী সিত্তে থেকে এক ঘণ্টা পথের দূরত্বে অবস্থিত ইয়োতায়োকি গ্রামে পুলিশের ওপর হামলা হয়।

নাম প্রকাশ না করার শর্তে দেশটির পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এএফপিকে বলেন, হামলায় ৯ পুলিশ সদস্য নিহত, একজন আহত ও আরো একজন নিখোঁজ রয়েছেন।

সূত্র : এএফপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ