বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা

সিরিয়ায় ৩ হাজার আইএস সদস্যের আত্মসমর্পণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার ইসলামিক স্টেট অধিকৃত সর্বশেষ অঞ্চলের প্রায় ৩ হাজার আইএস সদস্য আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার আইএস কুর্দি নেতৃত্বাধীন বাহিনী একথা জানিয়েছে। বার্তা সংস্থা এফপির খবরে এ তথ্য জানানো হয়।

২০১৪ সালে সিরিয়া পার্শ্ববর্তী ইরাকের একটি বড় অংশ নিয়ে গোষ্ঠীটি তথাকথিত ‘খিলাফত’ ঘোষণা দিয়েছিল।

মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) কয়েক সপ্তাহ ধরেই আইএস অধিকৃত সর্বশেষ অঞ্চলটি দখল নিতে জোর লড়াই চালিয়ে যাচ্ছে।

আত্মসমর্পনের জন্য বেঁধে দেয়া সময় শেষ হয়ে গেলে রবিবার মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় এসডিএফ নতুন করে অভিযান শুরু করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় এসডিএফ ও মার্কিন নেতৃত্বাধীন জোট আইএস এর সর্বশেষ ঘাঁটিতে ব্যাপক গোলা ও বিমান হামলা চালায়।

টানা তিন রাত ধরে বাগৌজে বিমান হামলা ও গোলা বর্ষণ চলছে। এতে বিপুল সংখ্যাক যোদ্ধা নিহত ও কয়েকশ’ আইএস সদস্যসহ তাদের আত্মীয়স্বজন আত্মসমর্পণ করেছে।

সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের মুখপাত্র মুস্তাফা বালি মঙ্গলবার সন্ধ্যায় টুইট বার্তায় জানান, ‘গতকাল সন্ধ্যা থেকে এ পর্যন্ত ৩ হাজার আইএস আমাদের কাছে আত্মসমর্পন করেছে।’

ডিসেম্বর থেকে প্রায় ৬০ হাজার মানুষ আইএস এর সর্বশেষ অধিকৃত এলাকা ছেড়ে পালিয়েছে বলে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

বাগৌজ সিরিয়ার চলমান গৃহযুদ্ধের সর্বশেষ যুদ্ধক্ষেত্র। এখানে ২০১১ সাল থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার মানুষ নিহত হয়েছে।

সূত্র: এফপি, সিএনএন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ