রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

বিষাক্ত ধোঁয়ায় মালয়েশিয়ার ১১১ স্কুল বন্ধ: অসুস্থ ৫ শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নদীতে বিষাক্ত রাসায়নিক বর্জ্য ফেলায় মালয়েশিয়ায় শতাধিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া অসুস্থ হয়ে পড়েছে শিশুসহ পাঁচ শতাধিক ব্যক্তি। খবর এএফপির।

খবরে বলা হয়, গত সপ্তাহে মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহোর রাজ্যে এক লরি ভর্তি ময়লা স্তূপ করে রাখায় সেখান থেকে নির্গত ক্ষতিকর গ্যাস ছড়িয়ে পড়েছে। এতে বাতাস বিষাক্ত হয়ে পড়ায় এলাকার লোকজনের বমি বমি ভাব হচ্ছে এবং অনেকে বমিও করেছে।

শিক্ষামন্ত্রী মাসজলি মালিক বুধবার প্রাথমিকভাবে ৪৩টি স্কুল বন্ধ ঘোষণার নির্দেশ দিয়েছিলেন। পরে এই সংখ্যা দ্বিগুন করা হয়। এক বিবৃতিতে তিনি বলেছেন,‘শিক্ষা মন্ত্রণালয় পাসির গুদাং এলাকায় দ্রুত ১১১টি স্কুলের সব কয়টি বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’

সরকারি বার্তা বার্নামা জানায়, সেখানে বিষাক্ত গ্যাসের কারণে ৫ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং তারা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়। এদের বেশীর ভাগই স্কুল শিক্ষার্থী। শিল্প নগরী পাসির গুদাংয়ের কাছে নির্গত এ বিষাক্ত গ্যাসের ধরণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ