বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা

সৌদি কারাগার থেকে মুক্তি পেল রোহিঙ্গারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের কারাগারে বন্দি থাকা কয়েক‘শ রোহিঙ্গা নাগরিককে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

গত রোববার এমইইকে পাঠানো একটি ভিডিও ফুটেজজে দেখা যায়, জেদ্দায় শুমাইছি বন্দিশিবির থেকে রোহিঙ্গা বন্দীরা বের হয়ে আসছে। শিবিরটিতে আরো কয়েক হাজার অনিবন্ধিত কর্মী রয়েছে।

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে (এমইই) এ তথ্য জানিয়েছেন দুই বন্দী ও এক মানবাধিকারকর্মী।

অনিবন্ধিত বিদেশি কর্মীদের বিরুদ্ধে সৌদির অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে আটক হয়ে কারাগারে ছিলেন ওই রোহিঙ্গারা।

সৌদিতে অবৈধভাবে বসবাসকারী বিদেশি কর্মীদের বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোতে অভিযান শুরু করে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। অভিযানে শত শত অবৈধ বিদেশি কর্মী আটক হন। এই আটক কর্মীদের অনেককে কয়েক দিনের মধ্যেই স্বদেশে ফেরত পাঠানো হয়।

কিন্তু মিয়ানমারে নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কায় তাদেরকে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠায়নি সৌদি সরকার।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ