বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা

নিউজিল্যান্ডে হামলায় নিখোঁজ ৯ ভারতীয়, ৫ পাকিস্তানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জোড়া হামলার ঘটনার পর থেকে নয়জন ভারতীয় নিখোঁজ রয়েছেন।

ভারতের এনডিটিভি জানিয়েছ, হায়দরাবাদে থাকা একটি পরিবারের দুই সদস্যের মধ্যে একজন নিহত হয়েছেন এ ঘটনায়।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সালের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, ক্রাইস্টচার্চে আহত চার পাকিস্তানি হাসপাতালে চিকিৎসাধীন এবং পাঁচজন নিখোঁজ রয়েছেন।

নিউজিল্যান্ডে মসজিদে নৃশংস এ হামলায় শহীদ ৪৯ জনের রয়েছেন ২ জন ভারতীয়। তৃতীয়জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন এআইএমআইএমএর নেতা আসাদুদ্দিন ওয়াইসি।

শুক্রবারের জুমার নামাজের সময় খ্রিস্টান জঙ্গীরা মুসল্লিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। শুধু মসজিদের ভেতরেই নয়, মসজিদের বাইরেও গুলি চলে। ৪৯ জন নিহত হন এবং আহতের সংখ্যা ২০।

প্রাথমিক তদন্তের পর এই হামলার ঘটনাটিকে ‘সন্ত্রাসবাদ’ বলে অ্যাখ্যা দিয়ে পুলিশ জানিয়েছে, এর নেপথ্যে বর্ণবিদ্বেষও থাকতে পারে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ