মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সমস্যার সম্মুখীন হলে রাসুল সা. যে দোয়াটি পড়তেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন হারুন

বিপদাপদ ও সমস্যা আমাদের এক পরম বন্ধু। নিত্যদিনই কোন না কোন নতুুন নতুন সমস্যার সম্মুখীন হই আমরা। এক সমস্যা না কাটতেই আরেক সমস্যা সামনে এসে হাজির হয়। এতে আমরা অতিষ্ঠ হয়ে পড়ি জীবনের ওপর।

দিক-বিদিক ছুটাছুটি করি। হাহুতাশ করি সেসব সমস্যা থেকে রেহায় পাওয়ার জন্য। জটিল কোন সমস্যায় পড়লে মানুষিক রোগী হয়ে পড়ি আমরা। আমাদের জীবনে খুবই বড় একটি বিষয় হলো ‘সমস্যা’।

মানুষ হিসেবে যতদিন বেঁচে থাকব ততদিন বিপদাপদ ও সমস্যা আমাদের তাড়া করে ফিরবেই। কারণ এটি আমাদের অবিচ্ছেদ্য অংশ।

রাসুলে আরাবী সা. যখন কোন সমস্যার সম্মুখীন হতেন তখন তিনি  ‘يا حي يا قيوم برحمتك أستغيث’ (ইয়া হায়্যু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আসতাগিজ) এ দোয়াটি পড়তেন । সূত্র: তিরমিযী, হাদীস নং- ৩৫২৪।

রাসুল সা. এর বাস্তব জীবনদর্শনই আমাদের সমস্যা সমাধানের সহজ ও সুন্দর পথ। তাই যখনই কোন সমস্যায় পড়ব তখন হাদিসে বর্ণিত উক্ত দোয়াটি বেশি বেশি করে পাঠ করব। সমস্যা সমাধানের সহজ পথ আল্লাহ তায়ালা বের করে দিবেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ