মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোটগ্রহণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রবিবার তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ২৫ জেলার ১১৭টিততে ভোটগ্রহণ চলছে।

২৪মার্চ (রবিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রাস্তায় যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মাঠে নেমেছে পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।

ভোটে কোনরকম অনিয়ম হলেই ভোটগ্রহণ বন্ধ করে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। পক্ষপাতের অভিযোগে তিনজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চার থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

ভোটগ্রহণের সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের তথ্য পাওয়া গেলে ব্যবস্থা নেয়ার হুশিয়ারিও উচ্চারণ করা হয়েছে।

ইসি সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে ২৫টি জেলার ১১৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোট হতে যাওয়া ১১৭টি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৪০, ভাইস চেয়ারম্যান পদে ৫৮৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ধাপে ১২৭টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। বাকি ১০টি উপজেলার মধ্যে ৬টি উপজেলায় সব পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হওয়ায় সেখানে ভোটগ্রহণের প্রয়োজন পড়েনি।

এছাড়া চট্টগ্রামের লোহাগড়া ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাচন আদালতের আদেশে স্থগিত করা হয়েছে। আর নরসিংদী সদর ও কক্সবাজার সদরের নির্বাচনের ৩১ মার্চ চতুর্থ ধাপের ভোটে নেয়া হবে।

আরও জানা গেছে, তৃতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ধাপের নির্বাচনে ৯ হাজার ২৯৮টি ভোট কেন্দ্র ও ১ কোটি ১৮ লাখ ৮৭ হাজার ৭৫১ ভোটার রয়েছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ