মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

‘লাগাতার অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা আছে কিনা দেখার আহ্বান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে লাগাতার অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে নাশকতা আছে কিনা তা খতিয়ে দেখার জন্য আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

শনিবার ডিসিসিআই অডিটরিয়ামে ‘নিরাপদ কেমিক্যাল ব্যবস্থাপনা, চকবাজার পরবর্তী প্রস্তুতি’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

মেয়র বলেন, নিছক দুর্ঘটনা না-কি এর পেছনে কোনো নাশকতা আছে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ কারণে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতি আহ্বান জানাচ্ছি।

গত ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ জনের বেশি মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে রাসায়নিকের গুদাম সরানো নিয়ে এই সভা ডাকা হয়।

অনেক সময় ব্যবসায়ীদের মধ্যে মনোমালিন্য বা ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে কেউ এ ধরনের ঘটনা ঘটাচ্ছে কি-না সে বিষয়ে সতর্ক থাকার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেন মেয়র খোকন।

অগ্নিকাণ্ডে দ্রুত ঘটনাস্থলে পৌঁছার সুবিধার্থে পুরানো ঢাকার বাবুবাজার এলাকায় একটি ফায়ার স্টেশন স্থাপনের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি ফায়ার ব্রিগেডের মহাপরিচালককে অনুরোধ জানান।

জাতীয় অর্থনীতিতে পুরনো ঢাকার ব্যবসায়ীদের অবদানের কথা স্মরণ করে মেয়র বলেন, নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষার্থে নগর কর্তৃপক্ষ দৃঢ়প্রতিজ্ঞ। নিরপরাধ কোন ব্যক্তির প্রাণহানি যেন না ঘটে সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ওসামা তাসীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক সাজ্জাদ হোসাইন, ব্যবসায়ী আরিফ হোসেন, ওয়াকার আহমেদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ