শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

তুরস্কের স্থানীয় নির্বাচন: রাজধানীতে এরদোগান বিরোধীদের জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের স্থানীয় নির্বাচনে রাজধানী আঙ্কারায় রজব তাইয়েপ এরদোগানের দল একে পার্টির বিরোধীদলীয় পার্টি সিএইপির প্রার্থী মনসুর আব্বাস জয়ী হয়েছেন। খবর আল-জাজিরার।

এ ছাড়া ইস্তানবুলেও ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে হাডাহাড্ডি লড়াই হয়েছে। এখনও পরিষ্কারভাবে বলা যাচ্ছে না কোন দল জয়ী হবে।

এদিকে গতকাল স্থানীয় সরকার নির্বাচনে প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার ভোট দেন। সংসদের পাঁচ দলের বাইরেও আরও সাত দল লড়েছে এবারের নির্বাচনে।

ভোটে জেতার লড়াইয়ে টিকে থাকতে ক্ষমতাসীন এবং বিরোধী দলগুলো জোট করে নির্বাচন করেছে। নির্বাচনের মাঠ মূলত দুই ভাগে বিভক্ত ছিল। ক্ষমতাসীন জোট ও বিরোধী জোট।

রোববারেরর ভোটাভুটি স্থানীয় সরকার নির্বাচনের চেয়েও অনেক বেশি গুরুত্ব বহন করে। সরকারি জোট এই নির্বাচনকে তুরস্কের অস্তিত্ব রক্ষার লড়াই বলে ঘোষণা দিয়েছে। কারণ স্বাভাবিক হিসাব অনুযায়ী আগামী সাড়ে চার বছরে তুরস্কে আর কোনো নির্বাচন হবে না।

সূত্র: আল-জাজিরা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ