মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মাওলানা জামীল আহমাদ-এর জানাযা ও দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান
ইন্ডিয়া থেকে

দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস ও সুনামধন্য উস্তাদ, বহু দরসী কিতাবের ব্যাখ্যাগ্রন্থের লেখক মাওলানা জামীল আহমাদ সিকরোড়ী রহ.-এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে আজ৷

আজ সকাল সোয়া ৯ টার দিকে দারুল উলুম দেওবন্দের এহাত্বায়ে মুলসরিতে তার জানাযা সম্পন্ন হয়৷

জানাযার নামাযে ইমামতি করেন দারুল উলুম দেওবন্দের অন্যতম মুহাদ্দিস মাওলানা কারী সাইয়্যেদ উসমান মানসুরপুরী৷

দারুল উলুম দেওবন্দ, ওয়াক্বফ দেওবন্দ ও দারুল উলুম জাকারিয়াসহ আশা-পাশের সকল মাদরাসার ছাত্র-উস্তাদগণ অংশগ্রহণ করেন এ জানাযায়৷

এছাড়াও মরহুমের নিজ আবাসস্থল সিকরোড় থেকে আগত বহু সংখ্যক বাসিন্দা ও আত্মীয়-স্বজন৷ ইন্ডিয়ার আনাচ-কানাচ থেকে ছুটে আসা তার অসংখ্যা ছাত্রবৃন্দ ও ভক্তকুলও শরীক হয়েছেন জানাযায়৷

তাকে দারুল উলুম দেওবন্দ সংলগ্ন মাযারে কাসেমীতে দাফন করা হয়৷

উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন৷ প্রাথমিক ভাবে তিনি দেওবন্দ ডিকেজন হাসপাতালে ভর্তি ছিলেন৷

কিছুদিন পূর্বে অবস্থা কিছুটা বেগতিক হয়ে গেলে সম্প্রতি তাকে দিল্লি জিটিবি হাসপাতালে নেয়া হয় এবং গতকাল সেখানেই তিনি প্রায় ৭৩ বৎসর বয়সে বিকেল সোয়া ৫ টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ