মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

আমিরাতে পরিবার নিয়ে যেতে পারবেন প্রবাসীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ভিসা ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত ভিসা আইনে দেশটিতে কর্মরত প্রবাসীরা এখন থেকে দেশে থাকা পরিবারকে আমিরাতে নিয়ে যেতে পারবেন। তবে একটি শর্ত জুড়ে দেয়া হয়েছে এই আইনে।

নতুন ভিসা নির্দেশনায় বলা হয়েছে, কোনো প্রবাসী যদি পরিবারকে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আমিরাতে তাদের ব্যয়ভার বহনের সক্ষমতা থাকতে হবে। দেশে থাকা পরিবারকে আমিরাতে আনার পর তাদের খরচ বহন সংক্রান্ত আমিরাতের প্রবাসী ভিসা প্রস্তাবনায় পরিবর্তন আনার এই সিদ্ধান্ত রোববার দেশটির মন্ত্রিসভায় গৃহীত হয়।

মন্ত্রিপরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, সংশোধিত বিধান অনুযায়ী এখন থেকে কোনো প্রবাসী যদি তার পরিবারকে নিয়ে আসতে চান, তাহলে পরিবারের পৃষ্ঠপোষকতার জন্য প্রয়োজনীয় ‘আয়’ মানদন্ড হিসেবে বিবেচিত হবে।

আগের আইনে, পরিবারকে আমিরাতে নিয়ে যেতে চাইলে সেখানে প্রবাসীর ‘পেশা’কে মানদন্ড হিসেবে বিবেচনা করা হতো। আন্তর্জাতিক উন্নয়ন এবং চর্চা অনুযায়ী এই আইনে সংশোধন আনা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

সূত্র : খালিজ টাইমস

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ