মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের ভয়াবহ বন্যায় গত ১৫ দিনে অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে। বুধবার ইরানের লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশন সরকারিভাবে বন্যায় প্রাণহানির এ সংখ্যা জানিয়েছে।

দেশটির ৩১টি রাজ্যের মধ্যে ১১টিতেই বন্যার পানি প্রবেশ করেছে। এই ১১ রাজ্যের প্রতিটিতেই প্রাণহানির ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্গানাইজেশন জানিয়েছে, ব্যাপক বর্ষণের ফলে দেশের ১৪১টি নদীর পানি উপচে পড়ে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে দিয়েছে। শহর এলাকার ৭৮টি রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিনষ্ট হয়েছে দুই হাজার ১৯৯টি গ্রামীণ সড়ক। এছাড়া ৮৪টি সেতু ভেঙে পড়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ