শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আল-আকসা মসজিদে আগুন (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

জেরুসালেমের আল-আকসা মসজিদে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যার দিকে মসজিদে আকসার মারওয়ানি মসজিদের অংশে আগুল লাগার  এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়।

মসজিদ কর্তৃপক্ষের এক বিবৃতির বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, সোমবার সন্ধ্যায় আল-মারওয়ানি প্রার্থনা কক্ষের বাইরে গার্ড রুমে আগুন লেগেছে।

আল-আকসা মসজিদ বিষয়ক বিভাগের মহাপরিচালক শেখ আজম আল-খতিব জর্ডানের আল-মামলাকা টেলিভিশনকে আগুন লাগার সত্যতা সম্পর্কে নিশ্চিত করেছেন।

এদিকে, মসজিদে আকসায় আগুন লাগার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, আল আকসার মারওয়ানি মসজিদের ছাদ থেকে আগুন ছড়িয়ে পড়ছে।

দেশটির সংবাদ সংস্থা প্যালেস্টাইন নিউজ এজেন্সির দেওয়া খবর অনুযায়ী, প্রথম আগুন লাগে মারওয়ানি মসজিদের পাশেই রক্ষীর ঘর থেকে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে স্থানীয় দমকলকর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুরো বিশ্বের মুসলিম আল-আকসা মসজিদকে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচনা করে। বর্তমানে ‘আল-আকসা’ মসজিদ বলতে বোঝাায় কিবলি মসজিদ , মারওয়ানি মসজিদ ও বুরাক মসজিদ (৩টির) এর সমন্বয় যা "হারাম আল শরীফ" এর চার দেয়াল এর মধ্যেই অবস্থিত।

ভিডিওতে দেখুন আগুন লাগার দৃশ্য...

https://twitter.com/i/status/1117849585831989248

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ