মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

পঞ্চগড়ের খতমে নবুওয়ত সম্মেলনে আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা পঞ্চগড় স্টেডিয়াম মাঠে শুরু হয়েছে খতমে নবুওয়াত মহাসম্মেলন ।

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে যোগ দিতে সেখানে পৌঁছেছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী।

এতে দেশের শীর্ষ উলামায়ে কেরাম মধ্যে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন, ঢাকা খিলগাঁও চৌরাস্তা মাখজানুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের সেক্রেটারি জেনারেল মাওলানা হাফেজ নুরুল ইসলাম, মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা আবদুল হক আজাদ, মাওলানা মাহমুদুল হাসান মমতাজী, মাওলানা শুয়াইব ইবরাহীম, মাওলানা ড. আ.স.ম. শোয়াইব আহমদ, মাওলানা ওসমান গণী সালেহী।

প্রসঙ্গত, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে দেশের ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ সম্মেলন করার ঘোষণা দেন। এরই অংশ হিসেবে পঞ্চগড় স্টেডিয়াম মাঠে শুরু হয়েছে খতমে নবুওয়াত মহাসম্মেলনের আয়োজন করা হয়।

উল্লেখ্য, পঞ্চগড় কাদিয়ানীদের শক্তিশালী ঘাটি হিসেবে পরিচিত। চলতি বছরের ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি পঞ্চগড়ে কাদিয়ানীদের তিন দিনব্যাপী ইজতেমার বন্ধ করা না হলে পঞ্চগড় অভিমুখে লংমার্চসহ আরও কঠিন কর্মসূচির ঘোষণা দেয়ার হুমকি দিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এছাড়া কাদিয়ানীদের ইজতেমার আয়োজন ও কার্যক্রম বন্ধে আলটিমেটাম দিয়ে হাটহাজারী মাদ্রাসায় সংবাদ সম্মেলন করেছিল হেফাজতে ইসলাম। এ সময় হেফাজত আমির কাদিয়ানী সম্মেলন বন্ধ না হলে আন্দোলনে নামার হুমকিও দেন।

আরএম/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ