রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ৩১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

রোববার শ্রীলঙ্কার তিনটি চার্চ, তিনটি অভিজাত হোটেল, কলম্বো এবং এর পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১১ দাঁড়িয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৫০০জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ইস্টার সানডের দিনে যে ভয়াবহ হামলা হয়েছে তাতে নিহত হয়েছেন ৩১১ জন।

শ্রীলঙ্কার সরকার বলছে, স্থানীয় চরমপন্থীরা হামলা চালালেও এর পেছনে আন্তর্জাতিক মদদ রয়েছে। এই হামলার ঘটনার তদন্তে সহায়তা করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

তারা দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (এফবিআই) এ বিষয়ে দায়িত্ব দিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত চারজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন।

শ্রীলঙ্কার পর্যটনবিষয়ক মন্ত্রী জানিয়েছে, রোববারের ওই সিরিজ বোমা হামলার ঘটনায় নিহতদের মধ্যে ৩৯ জন বিদেশি নাগরিক রয়েছেন। তাছাড়া গুরতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও ২৮ জন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ