রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল ‘আজই নিজের আমলের হিসাব নিন, কাল আর সুযোগ মিলবে না’ পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর

জায়ানের লাশ আসবে আজ, বাদ আসর জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় বোমা হামলায় গুরুতর আহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার পায়ে ও পেটে অস্ত্রোপচার হয়েছে। তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। একই ঘটনায় নিহত নাতি জায়ান চৌধুরীর লাশ আজ দেশে এসে পৌঁছাবে।

জায়ানের জানাজার স্থান পরিদর্শনে এসে গতকাল মঙ্গলবার দুপুরে শেখ সেলিম এসব কথা বলেন। জানান, মশিউলের কিডনি ও লিভারে স্প্লিন্টার রয়েছে। ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাবে না। দুই সপ্তাহের আগে তাকে স্থানান্তর করা সম্ভব নয়। সবার কাছে নাতির বিদেহী আত্মার জন্য দোয়া চান তিনি।

জায়ান জানাজার বিষয়ে শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ বলেন, দুপুর একটায় লাশ দেশে পৌঁছাবে। আসরের নামাজের পর বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে জানাজা হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন হবে।

জায়ানের পরিবারকে সান্ত্বনা জানাতে আসা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, একটা সুখী পরিবার, সেখানে এমন একটি দুঃখজনক ঘটনা ঘটে গেল। আশা করি তারা এই শোক কাটিয়ে উঠবে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ