রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় বিএনপি নেতা ও পরিবহন ব্যবসায়ী অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা আমিনুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে বগুড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক মুহাম্মদ বিল্লাল হোসাইন এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আম্বার হোসেন জানান, বিএনপি নেতা শাহীন হত্যা মামলার প্রধান আসামি আমিনুলকে গতকাল (মঙ্গলবার) ঢাকার মতিঝিল থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

পরে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমিনুলসহ চাঞ্চল্যকর এই মামলাটিতে এ পর্যন্ত মোট তিনজন গ্রেপ্তার হলো। গ্রেপ্তার অপর দুই আসামি পায়েল ও রাসেল ইতোমধ্যেই হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার নিশিন্দারা উপশহর বাজার এলাকায় বিএনপি নেতা শাহীনকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এর কিছু সময় পরই তার মৃত্যু হয়।

ঘটনার দুইদিন পর ১৬ এপ্রিল নিহতের স্ত্রী আকতার জাহান শিল্পী বাদী হয়ে আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখ করে ১১জনের নামে একটি মামলা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ