মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

যুবতীকে গণধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের সালথায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ এবং এর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

গত ৫ এপ্রিল রাতে ছাত্রীটি ঘর থেকে বের হলে প্রতিবেশী দুই যুবক তার মুখ চেপে ধরে তাকে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ভিডিও মোবাইল ফোন সেটে ধারণ করে তারা পরে ইন্টারনেটে ছেড়ে দেয়। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে, মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় এক যুবতীকে (১৭) ডেকে নিয়ে সোমবার (১৫ এপ্রিল) রাতে গণধর্ষণ করেছে ৭ দুস্কৃতিকারী। পরে ধর্ষণের সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করে তারা। পরবর্তীতে আবারও ডাকলে সাড়া না দিলে দুষ্কৃতিকারীরা ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয় বলেও অভিযোগ উঠেছে ।

কুলাউড়া হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভুক্তোভোগী ওই যুবতীর দেয়া জবানবন্দী থেকে এ তথ্য পাওয়া যায়।

ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নির্যাতিতা যুবতীকে মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে পুলিশের সহায়তায় মৌলভীবাজার সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, মঙ্গলবার দুপুর থেকে কুলাউড়া থানা পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটকে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সন্দেহজনক একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

তবে দ্রুত ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ