রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রাজধানীতে ৩ জনের মৃতদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত একজনসহ মোট ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে মৃতদেহ ৩টি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বনানী এলাকার রেললাইন ও বিমানবন্দর স্টেশন থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।

তিনি জানান, গতকাল রাতে বনানীর সৈনিক ক্লাব সংলগ্ন রেললাইন থেকে নোয়াখালীগামী একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়।

এদিকে বিমানবন্দর রেল স্টেশনের ১নং প্ল্যাটফর্ম থেকে অজ্ঞাতনামা (৬০) এক নারী ও বিমানবন্দর টিকিট কাউন্টার সংলগ্ন জায়গা থেকে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।

তিন মৃতদেহের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওই কর্মকর্তা। বিমানবন্দর রেলস্টেশন এর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ