রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

রমজানে ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা-আড়াইটা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র মাহে রমজানে দেশের সকল ব্যাংকে লেনদেনের সময় নির্ধারণ করে দেয়া হয়েছে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ সময় বিষয়ক এ আদেশ জারি করে। নির্দেশনাটি ইতোমধ্যেই দেশে কার্যরত সকল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো আদেশে বলা হয়, আসন্ন হিজরি ১৪৪০ সনের পবিত্র রমজান মাসে দেশের সকল কার্যরত ব্যাংক রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। এরমধ্যে সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। রোজা শেষে ব্যাংকগুলো অফিস-লেনদেনের সূচি পূর্বাবস্থায় ফিরে যাবে বলে ওই আদেশে বলা হয়েছে।

আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিসের সময়-সূচি নির্ধারণ করে দিয়েছে মন্ত্রিসভা।

সিদ্ধান্ত অনুযায়ী, রোজায় অফিস সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নতুন সূচিতে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ