মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে

স্কুলে ছুটি কমাতে আলাদা পরীক্ষাকেন্দ্র করার চিন্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বছরে স্কুলে ক্লাস হয় মাত্র দেড়শ দিন। বাকি সময় উৎসব, সাপ্তাহিক ছুটি ও পরীক্ষার কারণে বন্ধ থাকে।

ফলে সিলেবাস শেষ করতে হিমশিম খেতে হয়, অভিযোগ সংশ্লিষ্টদের। এ কারণে ছুটি কমিয়ে আনার পরিকল্পনা করছে সরকার।

জানা যায়, নিয়ম অনুযায়ী সপ্তাহে ৬ দিন ক্লাস হওয়ার কথা। কিন্তু এখনও অনেক বেসরকারি স্কুল ও মাদ্রাসায় ৫দিন ক্লাস নিয়ে দুই দিন সাপ্তাহিক ছুটি কাটায়।

সেই সাথে বিভিন্ন উৎসব, দিবস, গ্রীষ্ম ও শরৎকালীন ছুটি উপলক্ষে বন্ধ থাকে ৮৫ দিন। আর পরীক্ষার ছুটি আছে ৩৬ দিন। এছাড়া পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষায় অনেক প্রতিষ্ঠান গড়ে দুই মাস বন্ধ থাকে।

অভিভাবকরা বলছেন, ক্লাসে সিলেবাস শেষ না হওয়ায় কোচিং করাতে বাধ্য হয় শিক্ষার্থীরা। অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, এমনিতেই অনেক শিক্ষক কোচিং করাতে বাধ্য করে তার ওপর এই ছুটির কারণে আমরাও কোচিংয়ে পাঠাতে বাধ্য হই।

শিক্ষাবিদরা বলছেন, ক্লাস রুটিন এমনভাবে করতে হবে শিক্ষার্থীরা যেন প্রতিষ্ঠানেই বিষয়গুলো ভালভাবে বুঝতে পারে। সেজন্য ছুটির ফাঁদ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বের করতে হবে।

সেই নিয়মতি ক্লাস যাতে সেজন্য সার্বক্ষনিক নজরদারির পরামর্শ তাদের। শিক্ষা মন্ত্রণালয় বলছে, ছুটি কমাতে পরীক্ষা নেয়ার জন্য জেলা এবং উপজেলা পর্যায়ে আলাদা কেন্দ্র করা হবে।

কোনো প্রতিষ্ঠান সাপ্তাহিক ছুটি বেশি কাটাচ্ছে কিনা সেদিকেও নজরদারি করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ