শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

জুমার পূর্বে সচেতনতামূলক বয়ানের পরামর্শ সংসদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মাদক ও ইয়াবার ভয়াবহ পরিণতি এবং জঙ্গিবাদ সম্পর্কে সচেতন করতে জুমার খুতবার পূর্বে বয়ান করার পরামর্শ দেয়া হয়েছে।

আজ সোমবার কমিটির সভাপতি মোঃ হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।

কমিটির সদস্য শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, মাহমুদ উস সামাদ চৌধুরী, মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, এইচ এম ইব্রাহিম, তাহমিনা বেগম এবং বেগম রত্না আহমেদ সভায় অংশগ্রহণ করেন।

সভায় আসন্ন হজ্ব ২০১৯ এর কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়। হাজী ক্যাম্পের সিটসহ অন্যান্য সমস্যা, ফ্লাইটের সিডিউল সঠিক সময়ে না হওয়া এবং সৌদিতে যাওয়ার পর বিভিন্ন সমস্যাসমূহ চিহ্নিত করে সকল সমস্যা নিরসনপূর্বক হাজীদের সঠিক সেবা প্রদান নিশ্চিতকরনে স্থায়ী কমিটি ও মন্ত্রণালয় একযোগে কাজ করবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার নামক প্রকল্পের মাধ্যমে প্রায় ১৮শ’টি মন্দির, শ্মশান ও আশ্রমের উন্নয়ন ও সংস্কার কার্যক্রমের যাচাই প্রক্রিয়ায় এবং ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার বিষয়ে সভায় ফলপ্রসূ আলোচনা হয়।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত দু’টি কমিটির সাথে সমন্বয়ের মাধ্যমে ‘মুজিব বর্ষ ২০২০’ উদযাপনের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাসস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ