মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে

ইসলাম অবমাননা করে ফেসবুকে পোস্ট, চবি কর্মচারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে হাটহাজারী থানায় দায়ের করা মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক কর্মচারীকে আটক করা হয়েছে। আটক নিবারন বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখায় কর্মরত ছিলেন।

সোমবার ক্যাম্পাস থেকে পুলিশ তাকে আটক করে বলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মশিউর রহমান বাদী হয়ে গত ২৯ মে নিবারণ বড়ুয়ার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে ( আইসিটি) মামলা করেছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।”

এর আগে গত ২৯ মে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও বঙ্গবন্ধু পরিষদ চবি শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান বাদী হয়ে হাটহাজারী থানায় ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।

এতে নিবারন বড়ুয়া কে আসামি করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২২ মে ফেসবুকে ‘অবশেষে জায়নামাজ কাত হয়ে পড়ে গেল‘ লিখে নিবারন বড়ুয়া একটি স্ট্যাটাস দেন।

ওই স্ট্যাটাসটি বাদী মশিউর রহমানের দৃষ্টিগোচর হয়। যা ধর্মীয় অনূভূতিতে আঘাত হানে বলে মামলায় উল্লেখ করেন বাদী।

এ বিষয়ে মামলার বাদী মশিউর রহমান বলেন, জায়নামাজ ইসলাম ধর্মের পবিত্র জিনিস ও এটির ওপর নামাজ আদায় করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ