সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক
মারকাজুত তারবিয়াহ বাংলাদেশ। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী পরিচালিত একমাত্র প্রতিষ্ঠান। ঢাকা অদূরে আলমনগর সাভারে এর অবস্থান। উন্নত আবাসিক এলাকায় সম্পূর্ণ কোলাহল মুক্ত পরিবেশে প্রতিষ্ঠানটির গোড়াপত্তন করেছেন দেশের শীর্ষ আলেম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।
মানসম্মত পড়াশোনা, তাসাউফ, তাজকিয়ায়ে নফস ও উন্নত খাবার-আবাসনের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখার প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটিতে রয়েছে আধুনিক মক্তব ও নাজেরা এবং আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ।
সাভারের উন্নত এলাকায় নিজস্ব জমিতে গড়ে উঠছে মাদরাসাটি। সার্বক্ষণিক নেগরান, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, যোগ্যতাসম্পন্ন শিক্ষক, স্বাস্থ্যকর খাবার ও উন্নত আবাসন ব্যবস্থার কারণে ইতিমধ্যে প্রতিষ্ঠানটি ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
নির্দিষ্ট কিছু আসনে আগামী ৭ ই শাওয়াল ভর্তির ফরম বিতরণ শুরু হবে বলে জানান প্রতিষ্ঠানের শিক্ষাসচিব মুফতি শহিদুল ইসলাম।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ সফলতার সাথে আরো একটি বছর পার করলো আমাদের প্রতিষ্ঠান। এরজন্য আমি সকল বিভাগের উস্তাদদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ।
হিফজ বিভাগের উস্তাদগণের একান্ত প্রচেষ্টায় আজ আমাদের প্রতিষ্ঠান আন্তর্জাতিক হিফজ বিভাগে উত্তির্ন হয়েছে। আমাদের প্রিন্সিপাল মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর নিরলস প্রচেষ্টায় দিনদিন তারাক্কি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের।
আগ্রহীগণ আগামী ৭ শাওয়াল ফরম সংগ্রহ করে ভর্তির প্রক্রিয়ায় যুক্ত হতে পারবেন। চলমান কার্যক্রম- মক্তব বিশুদ্ধভাবে সম্পূর্ণ কুরআন শিক্ষা।প্রয়োজনীয় দোয়া ও হাদিস। পাশাপাশি বাংলা প্লে-দ্বিতিয় শ্রেণি পর্যন্ত।
নাজেরা - একবছর মেয়াদি পূর্ণ কুরআন তাজবিদ ও সিফাতের আলোকে বিশুদ্ধ তিলাওয়াতের অনুশীলন। পাশাপাশি জেনারেল শিক্ষার প্রতি বিশেষ দৃষ্টি প্রদান। পবিত্র কুরআনের দুই পারা মুখস্থ করানোর মাধ্যমে হিফজুল কুরআনের জন্য গড়ে তোলা।
বিঃদ্রঃ মেধাবী ছাত্রদের জন্য একবছর মেয়াদি মক্তব ও নাজেরার ব্যবস্থা।
হিফজুল কুরআন ও হিফজ রিভিশন