মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে

শিক্ষার্থীদের প্রতি হাকিমুল উম্মতের ১০ পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: আশরাফ আলী থানভী রহ. ছিলেন একজন দেওবন্দী আলেম, সমাজ সংস্কারক, ইসলামি গবেষক এবং পুরোধা ব্যক্তিত্ব। তিনি ভারতের থানা ভবনের নিবাসী হওয়ার কারণে তাঁর নামের শেষে “থানভী” যোগ করা হয়।

ভারত উপমহাদেশ এবং এর বাইরেরও হাজার হাজার মানুষ তাঁর কাছ থেকে আত্মশুদ্ধি এবং তাসাউফের শিক্ষা গ্রহণ করার কারণে তিনি “হাকিমুল উম্মত” (উম্মাহর আত্মিক চিকিৎসক) উপাধিতে পরিচিত।

তালিবে ইলমের (শিক্ষার্থী) উদ্দেশ্যে অমূল্য অনেক নসিহত তাঁর বিভিন্ন রচনায় পাওয়া যায়। সেখান থেকে গুরুত্বপূর্ণ ও মূল্যবান কয়েকটি পরামর্শ জেনে নেয়া যাক।

১. ছাত্র জীবনে স্বাস্থ্য ও অবসর সময়কে গনিমত ও সুবর্ণ সুযােগ মনে করে মূল্যায়ন করবে।

২. সকল ছাত্রদের, বিশেষ করে দীনি ইলম আহরণকারীদের সব প্রকার গুনাহ থেকে, বিশেষত কাম ভাবের গুনাহ হতে বেঁচে থাকা একান্ত অপরিহার্য। কারণ পাপের দরুন শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ বিশেষ করে মন-মস্তিষ্ক দুর্বল হয়ে পড়ে। ফলে ইলম অর্জনে ব্যাঘাত ঘটে।

৩. অন্য ছাত্রের মেধা ও স্মরণ শক্তি নিয়ে কখনও হিংসা করবে না। এতে তােমার কোন ফায়দা তাে হবেই না উল্টো ক্ষতি হবে। সর্বদা পেরেশানির গ্লানি বােঝা হয়ে থাকবে। মন বিক্ষিপ্ত থাকবে। ফলে লেখা-পড়ায় মন বসবে না। এ ছাড়াও হিংসার কারণে নেক আমল ধ্বংস হয়ে যায়।

৪. যদি কেউ তােমাকে উপদেশ দানের উদ্দেশ্যে কোন কথা বলেন, তাহলে তার আলােচনা শেষ হওয়ার পূর্বে সেখান থেকে উঠবেনা। এতে আলােচনার অবমূল্যায়ন হয় এবং আলােচক মনে কষ্ট পায়।

৫. তােমার সহপাঠী বা অন্য কেউ যদি পড়া বা লেখায় ভুল করে, তাহলে তুমি এতে হাসবে না। এতে জঘণ্যতম দু'টি অপরাধ হবে। এক. তােমার অহংকার প্রকাশ পাবে। দুই. এক মুসলমান ভাই অন্তরে আঘাত পাবে। আর এ উভয়টিই হারাম।

৬.কিতাব বা বই পত্র অত্যন্ত আদবের সাথে ধরবে। সাবধান! পা যেন কখনও কিতাব স্পর্শ না করে।

৭ .কিতাবের ইবারত বা রিডিং বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করবে।

৮. অপ্রয়ােজনীয় প্রশ্নোত্তরের পেছনে পড়ে মূল কথা হাত ছাড়া করবে না।

৯. পড়া ভালভাবে মুখস্থ করবে। যাতে অন্তরে দৃঢ় ভাবে বসে যায়। কোন রকম মুখস্থ করে উস্তাদকে বুঝ দেয়ার চেষ্টা করবে না। এ ধরণের মুখস্থ বেশী দিন থাকে না।

১০. সবকে বা ক্লাশে কখনও অনুপস্থিত থাকবে না। এতে বরকত উঠে যায়। পেছনের পড়া স্মৃতি থেকে হারিয়ে যায়। লেখা পড়ায় আগ্রহ উদ্দীপনা কমে যায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ