শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায়

বারিধারায় জামিয়া মদীনাতুল উলূমে ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার বারিধারা মাদরাসার নিকটস্থ 'জামিয়া মদীনাতুল উলূম’ মাদরাসায় ইফতা, হেফজ ও মক্তব বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কোটা পূরণ সাপেক্ষে ভর্তি চলবে বলে জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।

এক বছর মেয়াদী ইফতা বিভাগে প্রধান মুফতী হিসেবে থাকবেন বারিধারা মাদরাসার প্রধান মুফতী মাওলানা ইকবাল হুসাইন।

মদীনাতুল উলূম ভর্তিচ্ছুকদের দাওয়ায়ে হাদীসে বার্ষিক পরীক্ষায় প্রথম বিভাগ হতে হবে। হেদায়া ৩য় খণ্ড ও নূরুল আনওয়ার কিতাবুল্লাহ থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তি নৌয়া হবে।

ভর্তিচ্ছুকরা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি / চেয়ারম্যান সার্টিফিকেট/ জন্ম নিবন্ধন সনদ, তাকমিলের বার্ষিক / দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফলের কপি সঙ্গে আনবেন ।

মেধাবী গরীব ছাত্রদের জন্য বিশেষ ছাড় থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ও মালিবাগ বায়তুল আজীম শহীদী জামে মসজিদের খতিব  মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী।

যাতায়াত : বারিধারা বাঁশতলা ক্যামব্রিয়ান কলেজের সামনে থেকে রিকশাযোগে নূরের চালা বাজার মসজিদের পূর্ব দিকে পূরবী প্রাঙ্গণ।

সার্বিক যোগাযোগ-  ০১৭৪৮৪২৪০২৮, ০১৭৭৩৬৬৬০৩৯, ০১৭২১১৫৮২৫৯। 

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ