শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ঝিনাইদহে পুরুষাঙ্গ ও গলা কেটে মোয়াজ্জিনকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহ সদর উপজেলায় এক মসজিদের মোয়াজ্জিনকে পুরুষাঙ্গ ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মৃত মসজিদের মোয়াজ্জিনের নাম সোহেল রানা (২৫)।

মৃত সোহেল রানা কালীগঞ্জ পৌরসভার চাপালী জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন এবং কোটচাদপুর উপজেলার লক্ষিকুণ্ডু গ্রামের বখতিয়ার রহমানের ছেলে।

মঙ্গলবার (১৮ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বানিয়াবহু গ্রামের একটি পাট ক্ষেত থেকে পুলিশ তার দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কান্তি দাস জানান, বানিয়াবহু গ্রামের মাঠে একটি পাট খেতে এক ব্যক্তির জবাই করা দ্বিখন্ডিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। লাশটি চাপালী গ্রামের জামে মসজিদের মোয়াজ্জিম সোহেল রানার বলে তার পরিবারের পক্ষ থেকে সনাক্ত করা হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। লাশের গলা থেকে মাথা আলাদা এবং কর্তন করা হয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় থানায় এখনো মালা হয়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ