সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু

দক্ষিণ ইংল্যান্ডে ১ ঘণ্টায় এক হাজার বজ্রপাত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকা ইস্টবোর্নে গত মঙ্গলবার ১ ঘণ্টায় এক হাজার বারের বেশি বজ্রপাত ও ঝড়ের ঘটনা ঘটেছে।

এর ফলে দক্ষিণ ইংল্যান্ডের প্রায় পুরো এলাকা আকস্মিক বন্যায় তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ ওই এলাকার ৬শর বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়েছে।

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, রাত ১১টা থেকে মধ্য রাত পর্যন্ত ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, শহরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় টেলিভিশন খবরে বলা হয়, ১২ ঘন্টায় ১০ হাজার বারের বেশি বজ্রপাতের ঘটনা ঘটে।

এলাকার বাসিন্দা বেলাল আহমেদ জানিয়েছেন, গত কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছিলো। এরমধ্যে হঠাৎ করেই গত মঙ্গলবার সন্ধ্যার পূর্ব মুহূর্তে আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকানো শুরু হয়। সেইসঙ্গে ভয়ংকর বজ্রঝড় শুরু হয়। এ দুর্যোগ প্রায় ভোর রাত পর্যন্ত চলতে থাকে। এরমধ্যে অন্তত ২০-২৫ মিনিট বিরতিহীনভাবে বজ্রপাত হয়। এ সময় পুরোএলাকা বিদ্যুৎহীন হয়ে গেলে এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকার অপর এক বাসিন্দা ক্যারোল পিয়ার্স বলেন, কোনোকিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যেই বজ্রঝড়টি শুরু হয়। আমার একান্ন বছর বয়সে এমন ভয়ঙ্কর অবস্থা কখনও দেখিনি। এমনকি আমার মা-বাবা কিংবা তাদের চেয়েও যারা বেশি বয়সের তাদের মুখেও কোনোদিন এমন অবস্থার কথা শুনিনি। বজ্রপাতের শব্দে মানুষের বধির হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ