সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শুরু হলো ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন হলুদ মিডিয়ার অপপ্রচার মোকাবিলায় আমাদের প্রস্তুতি কোথায়? শাপলা চত্বর হত্যা: হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল আজ ট্রেনের সাথে বাস-মাহেন্দ্রা-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২, আহত ২০ যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ

খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভাগীয় কর্মসূচির দেবে বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় পর্যায়ে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

শনিবার (২২ জুন) সন্ধ্যায় গুলশানে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে তাদের এ সিদ্ধান্তের কথা জানান।

মির্জা ফখরুল বলেন, আগামী চার সপ্তাহের মধ্যে বিভাগীয় পর্যায়ে এই কর্মসূচি পালন করা হবে।

কি ধরনের কর্মসূচি পালন করা হবে জানতে চাইলে তিনি বলেন, মিছিল-সমাবেশ জাতীয় কর্মসূচি পালন করা হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ওপর বিক্ষুদ্ধ ছাত্রদল নেতাকর্মীদের হামলার ঘটনায় ফখরুল নিন্দা জানান।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিচালক মাসুদুর রহমান বুয়েটের ছাত্রদলের ভিপি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের বিরোধিতা করেন বিএনপির মহাসচিব।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্য মিথ্যা। আমরা তার সম্পর্কে খোঁজ-খবর নিয়েছি। তিনি বুয়েটের ছাত্র ছিলেন না, কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। ছাত্রজীবনে সম্ভবত তিনি একটি বাম সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এ বিষয়ে আমরা জানি না। বর্তমানে তিনি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সঙ্গে জড়িত। পার্লামেন্টে প্রধানমন্ত্রীর এমন মিথ্যাচার নিন্দনীয়।

বৈঠকে অন্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ