সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শুরু হলো ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন হলুদ মিডিয়ার অপপ্রচার মোকাবিলায় আমাদের প্রস্তুতি কোথায়? শাপলা চত্বর হত্যা: হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল আজ ট্রেনের সাথে বাস-মাহেন্দ্রা-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২, আহত ২০ যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ

১০৩ টাকায় পুলিশের চাকরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২৯ জুন গাইবান্ধা পুলিশ লাইনস মাঠে পুলিশের কনস্টেবল পদে ১৪৪ জন লোক নিয়োগ করা হবে।

সাধারণ কোটায় নতুন পদে পুরুষ ৩২ জন, নারী ৬ জন, অপূরণকৃত বিশেষ কোটায় পুরুষ ৬৩ জন এবং নারী ৪৩ জনকে নিয়োগ করা হবে। পুলিশ কনস্টেবল পদে এই চাকরি পেতে খরচ হবে মাত্র ১০৩ টাকা।

আজ শনিবার দুপুর ১টায় গাইবান্ধার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) ময়নুল ইসলাম, গাইবান্ধা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মজিবুর রহমান, গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহরিয়ার, পুলিশের বিশেষ শাখার (ডিআইও-ওয়ান) আবদুল লতিফ প্রমুখ।

ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তারা জানান, নিয়োগের সময় অনেকে প্রতারণার শিকার হয়ে থাকেন। তারা পুলিশের চাকরি নিতে জমি-জমা ও গরু-বাছুর বিক্রি করে দালালের হাতে টাকা তুলে দেন।

আমরা দালাল নির্মূল করতে চাই। পুলিশের চাকরি পেতে কোনো টাকা-পয়সা লাগে না। মাত্র ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়া যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ