মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে

যেভাবে অংশ নেবেন সৌদি আরবের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৭ থেকে ১১ সেন্টেম্বর সৌদি আরবের মক্কায় ৯১তম বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় বরাবরের মতো অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বাংলাদেশি কুরআনের হাফেজরা। 

এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী হাফেজদের (পুরুষ)  দরখাস্ত আহ্বান করেছে ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশ ।

দুটি গ্রুপে এ প্রতিযোগিতার আয়োজন করে সৌদি আরব। অনুর্ধ্ব ২৫ বছর বয়সী হাফেজরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ইতিপূর্বে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযােগিতায় অংশগ্রহণকারী প্রার্থীরা আবেদন করতে পারবে না।

প্রথম বিভাগ ‘তাজবিদসহ পূর্ণ ৩০ পারা হিফজ’ বিষয়ের প্রতিযোগিতায় আগ্রহীদের আগামী ১ জুলাই এবং দ্বিতীয় বিভাগ ‘তাজবিদসহ ধারাবাহিক ১৫ পারা হিফজ’ বিষয়ের প্রতিযোগিতায় আগ্রহীদের পরের দিন ২ জুলাই সকাল ১০টায়  ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে সকাল ১০টায় নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে।

প্রতিযোগিতায় আগ্রহীদের জন্য শর্তাবলী - 

১. প্রার্থীকে ২ (দুই) কপি সদ্য তােলা পাসপাের্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ/ জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, শিক্ষাগত যােগ্যতার সনদ এবং জীবনবৃত্তান্তসহ নির্ধারিত নমুনা আবেদন ফরম নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয় অথবা ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট www.islamicfoundation.gov.bd হতে সংগ্রহপূর্বক আবেদনপত্র আগামী ২৭ জুন (বৃহস্পতিবার) বিকাল ৫ টার মধ্যে ডাকযোগে অথবা সরাসরি নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে পৌঁছাতে হবে।

২. ইতিপূর্বে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযােগিতায় অংশগ্রহণকারী প্রার্থীদের আবেদন করার প্রয়ােজন নেই।

৩. যে কোন তফসিলি ব্যাংক হতে ‘ইসলামিক ফাউন্ডেশন” শিরােনামে ২০০/- (দুইশত) টাকার ব্যাংক ড্রাফট। পে -অর্ডার (অফেরতযােগ্য) দরখাস্তের সাথে অবশ্যই সংযােজন করতে হবে।

৪. নির্বাচিত প্রার্থীকে পরবর্তী ২ (দুই) দিনের মধ্যে আন্তর্জাতিক পাসপাের্ট (MRP) ও প্রয়ােজনীয় কাগজপত্র নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে জমা দিতে হবে।

৫. নির্বাচনী পরীক্ষায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

৬. কর্তৃপক্ষ নির্বাচনী পরীক্ষার তারিখ পরিবর্তন এবং অসম্পূর্ণ দরখাস্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

৭. নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ ডিএ প্রদান করা হবে না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ