শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায়

'ছাত্র-উস্তাদ উভয়ের জন্যই এন্ড্রয়েড ফোন ক্ষতিকর'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল্লাহ্ আশরাফী
দেওবন্দ থেকে

ছাত্রদের জন্য এন্ড্রয়েড ফোন ফোন যেমন ক্ষতিকর উস্তাদদের জন্যও তেমনই ক্ষতিকর বলে মন্তব্য করেছেন দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস ও শাইখুল হাদিস মুফতি সাঈদ আহমদ পালনপুরী।

তিনি বলেন,  ছাত্রদের জন্য জন্য এন্ড্রোয়েট মোবাইল যেমন ক্ষতিকর উস্তাযদের জন্যও তেমনই ক্ষতিকর! উস্তাযদেরকেও এন্ড্রোয়েট মোবাইল ব্যাবহার থেকে বেঁচে থাকতে হবে। প্রতিটি সবক কয়েকবার করে মুতা'আলা করে দরসে যাওয়ার জন্যও পরামর্শ দেন তিনি।

গত ৪ জুলাই বা'দ মাগরিব উপমহাদেশের অন্যতম দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের চলতি শিক্ষা বর্ষের সবক ইফতিতাহ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নতুন ছাত্রদের উদ্দেশে মাওলানা পালনপুরী বলেন, ইলমে নববী অর্জনের জন্য আপনাদেরকে আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে নির্বাচিত করা হয়েছে। এটা আপনাদের জন্য একটি বড় নিয়ামত। এ নিয়ামতের যথাযথ কদর করা আপনাদের কর্তব্য। প্রত্যেক সবকের পাবন্দি করতে হবে। সবকে যাওয়ার পুর্বে ইবারত দেখে যেতে হবে এবং উস্তাদের তাকরির মনোযোগের সাথে শুনতে হবে।

অনর্থক কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, তোমাদের ক্রিকেট ইত্যাদি অনর্থক খেলা থেকে বিরত থাকতে হবে। যে তালিবে ইলমের ক্রিকেট খেলা/ক্রিকেট ম্যাচ দেখা এবং ক্রিকেট ম্যাচের কমেন্ট্রি শোনার নেশা আছে, তার অন্তরে কখনো ইলমে নববি প্রবেশ করবে না।

দারুল উলুম দেওবন্দের প্রধান ক্বারী -ক্বারী আব্দুর রউফ’র তেলাওয়াতের মাধ্যমে এ বছরের ইফতিতাহি মজলিস শুরু হয়। উপস্থাপনায় ছিলেন, মুফতী মুযাম্মিল মুজাফফরনগরী।

অনুষ্ঠানে দারুল উলুমের দারুল ইকামার নাযেম মাওলানা মুনীরউদ্দীন নকশাবন্দী নিয়মাবলি পড়ে শোনান।

সর্বশেষে দারুল উলুমের দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নুমানীর সংক্ষিপ্ত আলোচনা ও দুয়ার মাধ্যমে ইফতিতাহি মজলিস সমাপ্ত হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ