মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষিকার বিচার শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীকে (১৫) আত্মহত্যায় প্ররোচনার দেয়ার মামলায় দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিচারকাজ।

আজ বুধবার (১০ জুলাই) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আগামী ২৭ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিনধার্য করা হয়।

এদিন আসামিপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আসামিদের মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানান। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী সবুজ বাড়ই এর বিরোধিতা করে চার্জগঠনের আবেদন জানান।

গত ২৮ মার্চ মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কাজী কামরুল ইসলাম পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখায় চার্জশিট জমা দেন। একইসঙ্গে শ্রেণি-শিক্ষিকা হাসনা হেনা মামলার অভিযোগে প্রমাণিত না হওয়ায় তার অব্যাহতির আবেদন করা হয়।

গত ১৬ জুন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির দুই শিক্ষিকা।

দুই শিক্ষক হলেন- ভিকারুননিসা স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস এবং প্রভাতী শাখার প্রধান জিন্নাত আরা।

উল্লেখ্য, গত বছরের ৩ ডিসেম্বর পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহারের জেরে শিক্ষকরা ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী অরিত্রী অধিকারীর বাবা-মাকে ডেকে এনে অপমান করলে তিনি আত্মহত্যা করেন। পরে অরিত্রীর বাবা দিলীপ অধিকারী ওই স্কুলের তিন শিক্ষকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগ এনে মামলা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ