মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

আঞ্জুমানে তা'লীমুল কুরআন বোর্ডের ফল প্রকাশ, পাশের হার ৮০.৮৪%

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ ২০১৯ শিক্ষাবর্ষ’র (১৪৪০হিজরী) দেশব্যাপী অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আজ (১১ জুলাই) বিকেল ৫ টায় প্রকাশ করা হয়।

ফলাফল প্রকাশ উপলক্ষ্যে সিলেট মহানগরীর গোটাটিকরস্থ আঞ্জুমান কমপ্লেক্স কেন্দ্রীয় দফতরে কেন্দ্রীয় সভাপতি মাওলানা কারি শাহ নজরুল ইসলামের সভাপতিত্বে পরীক্ষা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা কাারি ইমদাদুল হক পরীক্ষার বিস্তারিত ফলাফল আঞ্জুমান সভাপতি মাওলানা কারি শাহ নজরুল ইসলামের নিকট হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আঞ্জুমান কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ক্বারী জালাল উদ্দীন গবীনপুরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইনাম বিন সিদ্দিক, দফতর সম্পাদক মাওলানা ক্বারী হারুনুর রশীদ, অর্থ সম্পাদক মাওলানা ক্বারী জুবায়ের আহমদ আনোয়ারী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ক্বারী মুজাহিদুল ইসলাম, সিলেট মহানগর সেক্রেটারি মাওলানা ক্বারী হিফজুর রহমান, পরীক্ষা কমিটির সদস্য মাওলানা ক্বারী ফয়জুল্লাহ মায়মুন, মাওলানা ক্বারী নিয়াজুর রহমান নিজাম, মাওলানা ক্বারী আবুল হুসাইন শরীফ, মাওলানা ক্বারী জুবায়ের আহমদ, মাওলানা ক্বারী মামুনুর রশীদ মাছুম, মাওলানা ক্বারী হাবিবুর রহমান হাবিব, মাওলানা ক্বারী নাঈমুল হাছান নাজিম প্রমুখ।

বিগত রমজান মাসে সারাদেশে ১৫৭৮টি কিরায়াত প্রশিক্ষণ কেন্দ্রে ২,৩৬,৫২৩ জন ছাত্র-ছাত্রী ইলমুল কিরায়াত  শিক্ষা গ্রহণ করে। তম্মধ্যে তিনটি ক্লাসে ১২৭৯৩ জন ছাত্র-ছাত্রী কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে ১০৩৪৩ জন উত্তীর্ণ হয়। এবারের পাসের হার ৮০.৮৪%।

সনদ জামাআতে ১৯৪৬ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৭২৫ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৮৮.৬৪%। পুরুষদের মধ্যে মেধা তালিকায় প্রথম কারি আল-আমীন [২০৪] (আঞ্জুমান কমপ্লেক্স, গোটাটিকর, সিলেট)। দ্বিতীয়, কারি আমীরুল ইসলাম [৪৫৮] (জামিয়া ফিরুজাবাগ বালাগঞ্জ, সিলেট), তৃতীয়, কারি রাকিবুল হাসান [১৪৮] (আঞ্জুমান কমপ্লেক্স, গোটাটিকর, সিলেট)।

নারীদের মধ্যে মেধা তালিকায় প্রথম কারি ছামিনা আক্তার [৬০৭] (আঞ্জুমান কমপ্লেকà