সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করার কাজ চলছে: পূর্তমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করার জন্য বহুমূখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

শুক্রবার (১২ জুলাই) বাংলাদেশ শিক্ষক সমিতির পিরোজপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করার জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। এ কারণেই এ বছরের বাজেটে শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। বঙ্গবন্ধু এ দেশে প্রথম প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করেছেন, আর তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের বাকি সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষকরা সব সময়ই শিক্ষার্থীদেরকে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দেবেন। শিক্ষকের নামে শিশু নির্যাতনকারী নরপশুর পাশে কেউ দাঁড়াবেন না। শিক্ষার্থীদের পিতৃ-মাতৃস্নেহে বড় করতে হবে। যারা শিক্ষকের আদর্শের জায়গাটা ধারণ করতে পারবে না তাদের বর্জন করুন।

যে যার ধর্মের জায়গা থেকে ধর্মকে লালনের মাধ্যমে ভালো থাকবেন। শিক্ষকতাকে চাকরির সঙ্গে তুলনা করবেন না। কারণ আপনারা দেশ ও মানুষ গড়ার কারিগর। শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় রাজনীতির অংশ না করার প্রতি আহ্বান জানান।

-এএ