মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

'নেসাবে তালিম' মানসম্মত করতে বৈঠকে বসছে হাইয়াতুল উলইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসার নেসাবে তালিমকে (পাঠ্যক্রম) মানসম্মত করার এজেন্ডা নিয়ে বৈঠকে বসছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমি বাংলাদেশ।

১৮ জুলাই (বৃহস্পতিবার) ঢাকার মতিঝিলে হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে সংস্থাটির ৩২ সদস্যের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমি বাংলাদেশ দপ্তর সম্পাদক মাওলানা অসিউর রহমান আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকের ব্যাপারে সংস্থাটির সদস্য মাওলানা মুসলেহুদ্দিন রাজু আওয়ার ইসলামকে বলেন, “অনুষ্ঠিতব্য বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। এই বৈঠকে কওমি শিক্ষাব্যবস্থাকে অভিন্ন সিলেবাসে ১৬ বছরব্যাপী শিক্ষাব্যবস্থা হিসেবে গড়ে তোলার ব্যাপারে একটি প্রস্তাব আসতে পারে।”

“অর্থাৎ, আমাদের কওমি শিক্ষাধারায় দরসে নেজামী, সর্ট কোর্স, মাদানী নেসাব, স্বঘোষিত নেসাবসহ বিভিন্ন পদ্ধতিতে পাঠদান করা হয়। দীর্ঘদিন হাইয়াতুল উলইয়া কর্তৃপক্ষ এ সকল নেসাবকে অভিন্ন ও একক নেসাবে রুপান্তর করার ব্যাপারে ভেবে আসছে। কারণ, মাস্টার্স পাশ করতে কমপক্ষে ১৬ বছর পড়ালেখা করা জরুরি। এ কারণেই বৈঠকটি অনেক গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে ” যোগ করেন মুসলেহুদ্দিন রাজু।

প্রসঙ্গত, কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও মানসম্মত প্রণয়ন করতে কয়েকটি সাব কমিটি গঠন করেছে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমি বাংলাদেশ। এরই মধ্যে কমিটিগুলো তাদের কাজ শুরু করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ