মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ঢাবি শিক্ষার্থীরা আবারো অবরোধ করেছে শাহবাগ মোড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত  প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী রাজধানীর ব্যস্ততম সড়কটিতে অবস্থান নিলে আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ সময় নিউমার্কেট থেকে মৎস্য ভবন এবং শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত সব ধরনের যানবাহন রাস্তায় আটকা পড়ে।আন্দোলনরত ইমদাদুল হক নামে প্রথম বর্ষের এক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা দুই মাসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ ও ঢাবি ক্যাম্পাসের ভেতর দিয়ে গণপরিবহন চলাচল বন্ধেরও দাবি জানান।

অধিভুক্ত সাতটি কলেজের মধ্যে রয়েছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

-এটি