মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

দিনে-দুপুরে ছাত্র-ছাত্রীকে আপত্তির অবস্থায় ধরলেন রাবি প্রক্টর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আপত্তিকর অবস্থায় দুই ছাত্র-ছাত্রীকে ধরেছেন রাবি প্রক্টর। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে সিনেট ভবনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, লোকপ্রশাসন বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী ও তৃতীয় বর্ষের একই বিভাগের ছাত্র অর্ধ-উলঙ্গ অবস্থায় অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত ছিল। পরে তাদের হাতেনাতে ধরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, সিনেটের পরিবেশ রক্ষার্থে অশালীন কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আমরা প্রক্টরিয়াল বডি সেখানে উপস্থিত হই। যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাই একেবারে অর্ধ-উলঙ্গ ও জঘন্য অবস্থায় দুই শিক্ষার্থী সিনেটের পাশে বসে আছে।

পরিস্থিতি এমন যে, লজ্জা পেয়ে আমাদের উল্টো সংযত হয়ে পেছনে ফিরে যেতে হলো। পরে তারা পোশাক-আশাক ঠিক করলে তাদের প্রক্টর দপ্তরে নিয়ে যাই। এরপর তাদের জেরা করে মুচলেকা নেই। এ ধরনের কর্মকাণ্ডে ভবিষ্যতে লিপ্ত না হওয়ার শর্তে তাদের ছেড়ে দেয়া হয়েছে। এ বিষয়ে তাদের অভিভাবকদের সঙ্গে ফোনে কথা হয়েছে আমার।

প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান আরও বলেন, ক্যাম্পাসে অশালীন পরিবেশকে নিয়ন্ত্রণ করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এরকম অবস্থায় দেখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে, সে যেই হোক।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ