শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

নামাজরত মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনে নামাজরত মুসলিমদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার একটি দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিও তুর্কি ভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক বুধবার তাদের ওয়েব পোর্টালে দেয়। তবে ফিলিস্তিনের কোন এলাকায় এমন ঘটনা ঘটেছে তা উল্লেখ করা হয়নি।

৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, নামাজরত মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাবাহিনী কাঁদানে গ্যাস ছুঁড়ে মারে। এ সময় এক ব্যক্তি গ্যাসের সেলটি লাথি মেরে ফেলে দেয়। এরপর আবার তারা গ্যাস সেল নিক্ষেপ করে। এতে তীব্র ধোয়ায় মুসল্লিরা নামাজ ছেড়ে দিতে বাধ্য হন। পরবর্তীতে কয়েকজন নামাজ পড়লেও ইমামসহ বাকিরা নামাজ ছাড়তে বাধ্য হন।

এ সময় একজনকে গ্যাসের ধোয়ার কারণে মাটিতে গড়াগড়ি খেতে দেখা যায়। ইসরাইলি বাহিনীর এমন তাণ্ডব নেই দুনিয়ায় ভাইরাল হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ