বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রিয়া সাহাকে গ্রেফতারের আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের ভিত্তিহীন অভিযোগ তোলা প্রিয়া সাহা বাংলাদেশে আসলেই গ্রেফতারের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

শনিবার (২০ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, প্রিয়া সাহা দেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে রাষ্ট্রদ্রোহীতার অপরাধ করেছে। সে দেশে প্রবেশ করার অধিকার হারিয়েছে। সুতরাং দেশে প্রবেশ করলেই তাকে গ্রেফতার করতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, সে এত বড় সাহস ফেলো কিভাবে, দেশ বিরোধী এমন মিথ্যা অভিযোগ কেন দিলো তা খতিয়ে দেখতে হবে। তাকে যারা সহযোগিতা করেছে তাদেরকেওচিহ্নিত করতে হবে।

বিবৃতিতে তারা আরও বলেন, বাংলাদেশে হিন্দু মুসলিম এক সঙ্গে বসবাস করছে। সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশ অনেক রাষ্ট্র থেকে এগিয়ে। সুতরাং বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র অব্যাহত। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পায়তারা চলছে। তা কঠোরভাবে দমন করতে হবে। অন্যথায় দেশের জন্য বিপর্যয় ডেকে আনবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ