বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

আসাদ-পুতিন বৈঠক: সিরিয়ায় সমর্থন অব্যাহত রাখার ঘোষণা মস্কোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়ার সরকারের প্রতি নিজেদের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রবিবার দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী উপলক্ষে আসাদের কাছে পাঠানো এক বার্তায় তিনি নিজ দেশের এমন অবস্থানের কথা জানান।

প্রেসিডেন্ট পুতিন তার বার্তায় বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, উগ্রতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়া ও রাশিয়া পরস্পরের মিত্র হিসেবে কাজ করছে এবং দামেস্ক-মস্কো ঘনিষ্ঠ সম্পর্ক মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের নিরাপত্তা রক্ষায় অনুঘটকের ভূমিকা পালন করছে।

রাশিয়ার প্রেসিডেন্ট তার বার্তায় এ নিশ্চয়তা দেন যে, দু’দেশের যৌথ প্রচেষ্টায় অচিরেই সিরিয়া থেকে সন্ত্রাসীদের মূলোৎপাটন হবে এবং সেদেশের জনগণ আবার সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে।

বিশ্লেষকদের মতে, এমন একটি সময়ে পুতিন এই ঘোষণাটি দিলেন; যখন দীর্ঘদিন যাবত চলা গৃহযুদ্ধ শেষে রাশিয়ার সহায়তায় ফের সিরিয়ার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে আসাদ বাহিনী। অঞ্চলটিতে দফায় দফায় বিমান হামলা পরিচালনা করে এরই মধ্যে সরকার বিরোধী বিদ্রোহীদের তছনছ করে দিয়েছে মস্কো।

উল্লেখ্য, ২০১১ সালের মার্চ মাসে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায় সিরিয়ায় সহিংসতা শুরু হয়। যা এখনও চলমান।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ